রেসিপি: রেস্টুরেন্ট স্টাইলের পটেটো ওয়েজেস

উপকরণ 

আলু- ৫টি

লবণ- স্বাদ মতো

কর্ন ফ্লাওয়ার- ৪ টেবিল চামচ

ময়দা- ৪ টেবিল চামচ

শুকনা ব্যাসিল পাতা- সামান্য (ঐচ্ছিক)

গোলমরিচের গুঁড়া/চিলি ফ্লেকস- আধা চা চামচ

মরিচের গুঁড়া- ১ চা চামচ অথবা স্বাদ মতো

তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালি

আলুর খোসা ছাড়িয়ে নিন। মাঝ থেকে লম্বালম্বি করে দুইভাগে কেটে নিন আলু। প্রতিটি ভাগ থেকে একইভাবে চার টুকরা করে নিন। একটি বাটিতে ফ্রিজের ঠাণ্ডা পানি নিন। পানিতে কয়েক টুকরা বরফ দিয়ে কেটে রাখা আলু ভিজিয়ে রাখুন ১৫ মিনিট।

১৫ মিনিট পর নরমাল পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিন আলু। চুলায় হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পানি দিন। লবণ মিশিয়ে নিন স্বাদ মতো। আলুর টুকরা সেদ্ধ করুন লবণ মেশানো পানিতে। ৫০ পারসেন্ট পর্যন্ত সেদ্ধ করবেন। ৫ থেকে ৬ মিনিট উচ্চতাপে সেদ্ধ করলেই যথেষ্ট।

বাইরের কোটিংয়ের জন্য ময়দা, কর্ন ফ্লাওয়ার, লবণ, গোলমরিচের গুঁড়া কিংবা চিলি ফ্লেকস, ব্যাসিল পাতা গুঁড়া ও মরিচের গুঁড়া মেশান। পানি দিয়ে গোলা তৈরি করুন।

আলুর টুকরা মিশ্রণে দিয়ে নেড়েচেড়ে নিন। প্যানে তেল গরম করে ডুবো তেলে ভাজুন পটেটো ওয়েজেস। পরিবেশন করুন টমেটো সসের সঙ্গে।  
রেসিপি: রেস্টুরেন্ট স্টাইলের পটেটো ওয়েজেস রেসিপি: রেস্টুরেন্ট স্টাইলের পটেটো ওয়েজেস Reviewed by Shuvo Ahamed on January 28, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.