ঘরেই তৈরি করুন অরেঞ্জ চিকেন

চিকেন আমাদের অনেকের প্রিয়। তবে অরেঞ্জ চিকেন হয়তো খাওয়া হয়নি অনেকে। বিকালে চায়ের আড্ডায় খেতে পারেন অরেঞ্জ চিকেন।

ভিন্ন স্বাদের এই চিকেন তৈরি করতে পারেন ঘরেই।কমলার রস ও মুরগীর দিয়ে তৈরি অরেঞ্জ চিকেন পোলাউ, পরোটা, নান, এমনকি ভাতের সাথে খেতে পারেন।আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন অরেঞ্জ চিকেন।

উপকরণ

পানি- ১.৫ কাপ, কমলার রস- ২ টে.চা., লেবুর রস- ১/৪ কাপ, রাইস ভিনেগার- ১/৩ কাপ, সয়া সস- ২.৫ টে.চা., কমলার খোসা গ্রেট- ১ টে.চা., ব্রাউন সুগার- ১ কাপ, আদা কুঁচি- ১/২ চা.চা., রসুন কুঁচি-১/২ চা.চা., পেয়াজ পাতা কুঁচি- ২ টে.চা., শুকনা মরিচ গুঁড়ো- ১/৪ চা.চা., কর্নফ্লাওয়ার- ৩ টে.চা. পানি- ২ টে.চা.।

চিকেনের জন্য উপকরণ

২টি মুরগীর বুকের মাংস- হাড় ও চামড়া ছাড়ানো (২ ইঞ্চি করে পিস করা), ময়দা- ১ কাপ লবণ- ১/৪ চা.চা., অলিভ অয়েল- ৩ টে.চা.।

প্রণালি

প্রথমে একটি পাত্রে ১.৫ কাপ পানি, কমলার রস, লেবুর রস, সয়া সস- সব একত্রে নিয়ে মাঝারি আঁচে গরম করুন। তাতে কমলার খোসা, ব্রাউন সুগার, আদা কুঁচি, রসুন কুঁচি ও পেঁয়াজপাতা কুঁচি দিয়ে নাড়তে থাকুন। পানি ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে আলাদা করে রাখুন ও ১০-১৫ মিনিটের জন্য ঠাণ্ডা হতে দিন।

এরপর একটি পাত্রে মুরগীর টুকরাগুলো নিয়ে তার সাথে উপরের বানানো ১ কাপ ঠাণ্ডা সস মেশান ও ২ ঘণ্টা ফ্রিজে রাখুন।

আরেকটি পাত্রে ময়দা, লবণ ও মরিচের গুঁড়ো মেশান ও এতে মুরগীর টুকরাগুলো দিয়ে ভালো করে মাখুন। এবার, একটি কড়াইয়ে অলিভ অয়েল গরম করুন ও মাঝারি আঁচে মুরগীর টুকরাগুলো বাদামি করে ভেঁজে রাখুন।

অন্য একটি কড়াইতে বাঁচিয়ে রাখা সস নিয়ে মাঝারি আঁচে গরম করুন ও ২ টে.চা. পানি দিয়ে কর্নফ্লাওয়ার গুলিয়ে, এই গোলানো কর্নফ্লাওয়ার গরম সসে মিশিয়ে ফুটিয়ে নিন।

এরপর এই ঘন সসে মুরগীর টুকরাগুলো দিয়ে ৫ মিনিট ধরে রান্না করুন। তো, এবার গরম গরম পরিবেশন করুন আর মজার স্বাদের অরেঞ্জ চিকেন উপভোগ করুন!
ঘরেই তৈরি করুন অরেঞ্জ চিকেন ঘরেই তৈরি করুন অরেঞ্জ চিকেন Reviewed by Shuvo Ahamed on February 04, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.