আজ চলুন জেনে নিন গুড়ের পানতোয়া তৈরির রেসিপি

শেষ পাতে একটুখানি মিষ্টি না খেলে বাঙালির ভোজন যেন ঠিক জমে না। আবার অতিথি আপ্যায়ন, ঘরোয়া আড্ডায়ও মিষ্টি থাকা চাই। কেউ কেউ পছন্দ করেন বলে ঘরেই মিষ্টি তৈরি করে খান।

এটি স্বাস্থ্যকরও। তাই বাইরে থেকে না কিনে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু সব মিষ্টি। আজ চলুন জেনে নিন গুড়ের পানতোয়া তৈরির রেসিপি

উপকরণ: 

ছানা ২ কাপ

ময়দা আধা কাপ

মাওয়া দেড় কাপ

গুড় ১ টেবিল চামচ

এলাচ গুঁড়া সামান্য

ঘি সোয়া ৩ টেবিল চামচ

খাবার সোডা আদা চা চামচ

তেল ভাজার জন্য।

প্রণালি: ছানা গ্রেট করে নিন। অন্য পাত্রে ঘি, ময়দা, সোডা, গুড়, এলাচ গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। এবার ছানার সঙ্গে মেখে গোল্লা বানিয়ে ডুবো তেলে ভেজে নিন। ভাজা হলে নামিয়ে সঙ্গে সঙ্গে সিরায় ডুবিয়ে দিন। এভাবে কয়েক ঘণ্টা রাখুন।
আজ চলুন জেনে নিন গুড়ের পানতোয়া তৈরির রেসিপি আজ চলুন জেনে নিন গুড়ের পানতোয়া তৈরির রেসিপি Reviewed by Shuvo Ahamed on February 04, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.