পুষ্টিকর মজার স্বাস্থ্যকর হালকা খাবার
গরমে চাই স্বাস্থ্যকর হালকা খাবার। যেগুলো হবে পুষ্টিকর-মজার আর তৈরিও করা যাবে খুব কম সময়ে। আপনাদের জন্যই দই ফলের সালাদের রেসিপি।
উপকরণ:
• মিষ্টি দই২৫০ গ্রাম
• ফল ৫০০ গ্রাম
• ভাজা শুকনো মরিচ গুঁড়ো ১ টেবল চা চামচ(কিংবা স্বাদমতো)
• লবণ স্বাদমতো
• বিট লবণ স্বাদমতো
• গোল মরিচের গুঁড়া এক চা চামচ
যেভাবে করবেন
মিষ্টি দইয়ে শুকনো মরিচ টেলে তার গুঁড়া মিশিয়ে, লবণ, বিট লবণ, গোল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ফেটে নিয়ে পছন্দের ফল দিয়ে সালাদ করে খেলে শরীরের জন্য খুব ভালো। এ গরমে শরীরকে ঠাণ্ডা করে, শরীরের পানির ঘাটতি পূরণ করবে। কলা, পেঁপে, বাঙ্গি, পেয়ারা, কামরাঙা, আম, কমলা, আপেল, আঙ্গুর হাতের কাছে যা ফল পাবেন তাই সালাদে দিয়ে খেতে পারেন। ফলগুলো অন্তত ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে তারপর কাটতে হবে।
স্বাদ আর পুষ্টিগুণ ঠিক রাখতে এটা বানিয়ে অনেকক্ষণ রেখে দেয়া যাবে না। সঙ্গে সঙ্গেই খেতে হবে।
পুষ্টিকর মজার স্বাস্থ্যকর হালকা খাবার
Reviewed by Shuvo Ahamed
on
March 22, 2019
Rating:
Reviewed by Shuvo Ahamed
on
March 22, 2019
Rating:

No comments: