চুলার ভাপে মিষ্টি দই কোনও ধরনের ঝামেলা ছাড়াই

চুলার ভাপে মিষ্টি দই বানিয়ে ফেলা যায় কোনও ধরনের ঝামেলা ছাড়াই। খুব অল্প কিছু উপকরণ লাগে দই বানাতে। জেনে নিন কীভাবে বানাবেন মিষ্টি দই। 

উপকরণ

তরল দুধ- দেড় লিটার
চিনি- ১ কাপ
টক দই- দেড় কাপ
ক্যারামেল তৈরির জন্য
চিনি- ২ টেবিল চামচ
পানি- ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি

চুলায় দুধ দিয়ে দিন। বলক আসলে চিনি দিন। অনবরত নাড়তে হবে দুধ। জ্বাল দিয়ে দুধ কমিয়ে আধা লিটার করে ফেলুন। ক্যারামেল তৈরির জন্য একটি প্যানে চিনি ও পানি দিন। চুলার আঁচ বাড়িয়ে দিন। বলক এসে বাদামি হওয়া শুরু করলেই নামিয়ে নিন।

ক্যারামেলের মধ্যে জ্বাল দেওয়া ঘন দুধ কয়েক চামচ দিয়ে নেড়ে নিন। এবার ছাঁকনি দিয়ে অল্প অল্প করে ক্যারামেলমিশ্রিত দুধ ঢেলে দিন ঘন দুধের মধ্যে। রঙ আনতে যতটুকু প্রয়োজন, ততটুকুই দেবেন ক্যারামেল। 

দুধের মধ্যে টক দই দিয়ে দিন। দই থেকে পানি ঝরিয়ে নেবেন অবশ্যই। মিশ্রণটি যে পাত্রে দই বসাবেন সেখানে ঢালুন। অবশ্যই গরম সহ্য করতে পারে এমন পাত্র নেবেন। একটি তোয়ালে বিছিয়ে হাঁড়িতে পানি দিন। এমনভাবে পানি দেবেন যেন পাত্রটি অর্ধেকের বেশি ডুবে থাকে।

দুধসহ পাত্র ফয়েল পেপার দিয়ে ঢেকে বসিয়ে দিন পানির মধ্যে। হাঁড়ির ঢাকনা ঢেকে দিন। চুলার আঁচ একদম কম থাকবে। এভাবে ৪৫ মিনিট রেখে দিন। ফয়েল পেপার খুলে দেখুন ঠিকমতো জমেছে কিনা। না জমলে আরও কিছুক্ষণ অপেক্ষা করুন। হয়ে গেলে হাঁড়ি থেকে উঠিয়ে ঠাণ্ডা করুন। ফ্রিজে রেখে দিন কিছুক্ষণ। পরিবেশন করুন মজাদার ভাপা দই।  
চুলার ভাপে মিষ্টি দই কোনও ধরনের ঝামেলা ছাড়াই চুলার ভাপে মিষ্টি দই কোনও ধরনের ঝামেলা ছাড়াই Reviewed by Shuvo Ahamed on December 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.