গ্রিলড চিকেন টিক্কা

জেনে নিন গ্রিলড চিকেন টিক্কার রেসিপি-

নাইটের উৎসব প্রস্তুতি নিশ্চয় এরমধ্যেই হয়ে গেছে। উৎসবে বারবিকিউ থাকবে না সেটা তো হতেই পারে না! তো হয়ে যাক গরম গরম টিক্কা। জেনে নিন গ্রিলড চিকেন টিক্কার রেসিপি- 

উপকরণ 

হাড় ও চামড়া ছাড়া মুরগির বড় টুকরা লেবুর রস- ২ টেবিল চামচ দই- ১ কাপ রসুন কুচি- ১ টেবিল চামচ আদা কুচি- ১ টেবিল চামচ জিরা গুঁড়া- আধা চা চামচ হলুদ গুঁড়া- আধা চা চামচ গোলমরিচ গুঁড়া- আড়াই চা চামচ লবণ- স্বাদ মতো মরিচ- ১ চা চামচের একটু কম মাখন অথবা অলিভ অয়েল- পরিমাণ মতো   

প্রস্তুত প্রণালী 

মুরগি পরিষ্কার করে কিউব করে কেটে নিন। কাঁটাচামচ দিয়ে মুরগির টুকরা ভালো করে এফোঁড়-ওফোঁড় করুন। একটি পাত্রে লেবুর রস ও মুরগির টুকরা মিশিয়ে আলাদা করে রাখুন। আরেকটি পাত্রে দই, রসুন, আদা, জিরা, হলুদ, মরিচ, গোলমরিচ একসঙ্গে মেশান। মুরগির টুকরা মিশ্রণে দিয়ে মেখে রেখে দিন ২ ঘন্টা। 

এর বেশি রাখতে পারলে আরও ভালো। ২ ঘণ্টা পর শিকে গেঁথে কাবাব চুলায় গ্রিল করুন মুরগির টুকরা। মাখন অথবা অলিভ অয়েল ছড়িয়ে দিন মাংসের টুকরার ওপরে। একপাশ গ্রিল হয়ে গেলে একইভাবে অন্য পাশও গ্রিল করুন। পরিবেশনের আগে লেবুর রস ছড়িয়ে দিন।
গ্রিলড চিকেন টিক্কা গ্রিলড চিকেন টিক্কা Reviewed by Shuvo Ahamed on March 24, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.