গ্রীষ্মকাল এসে গেছে। গ্রীষ্ম মানেই গরম, ঘাম, পেটের সমস্যা, ঘামাচি আরও কত কী। তবে গ্রীষ্মকালের মজা হল নানা ধরনের ফলে। আম হোক বা জাম, আনারস হোক বা কমলালেবু রসালো ফলে ঘর্মাক্ত গরমেও অনেকটা সতেজ থাকা যায়। ফলের কথাই যখন হচ্ছে গরমকালে তরমুজের কথা বাদ দেয়া যায় না।
বিশেষজ্ঞদের দাবি, গ্রীষ্মে প্রত্যেকদিন দুই গ্লাস করে তরমুজের রস খেলে তা শরীরকে 'ফিট অ্যান্ড ফাইন' থাকতে সাহায্য করে। আর তরমুজের রসে যদি গোলমরিচ মেশানো যায় তাহলে তো কথাই নেই। এক কাপ তরমুজের রস + ১ চা চামচ গোলমরিচ শরীরের কত প্রকারে উপকার করে জানেন কি? না জানলে জেনে নিন।
বিশেষজ্ঞদের দাবি, গ্রীষ্মে প্রত্যেকদিন দুই গ্লাস করে তরমুজের রস খেলে তা শরীরকে 'ফিট অ্যান্ড ফাইন' থাকতে সাহায্য করে। আর তরমুজের রসে যদি গোলমরিচ মেশানো যায় তাহলে তো কথাই নেই। এক কাপ তরমুজের রস + ১ চা চামচ গোলমরিচ শরীরের কত প্রকারে উপকার করে জানেন কি? না জানলে জেনে নিন।
ওজন ঝরায়
এই ম্যাজিক জুস শরীরের অতিরিক্ত ওজন ঝরাতে সাহায্য করে।
কোলেস্টেরল নিয়ন্ত্রণ
আপনি শরীরে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে তাহলে গোলমরিচ সহযোগে তরমুজের জুস শরীরে ভাল কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল-এ মাত্রা বাড়ায় একইসঙ্গে ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কমায়।
গ্রীষ্মকাল সংক্রান্ত রোগ
গ্রীষ্মকালে যদি ঘামাচির সমস্যায় ভোগেন তাহলেও এই ম্যাজিক টোটকা আপনার উপকারে লাগবে। এই জুস শরীরকে হাইড্রেট করে এই ধরণের সমস্যা থেকে চটজলদি মুক্তি দেয়।
ক্যানসারের ঝুঁকি কমায়
তরমুজে লাইকোপেনে নামের একধরণের অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ থাকে। যা প্রস্টেট গ্রন্থির ক্যানসার কোষের বৃদ্ধি আটকায়। একইসঙ্গে মূত্রথলীয় কার্যপদ্ধতি স্বাভাবিক রাখে।
হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়
তরমুজে এমন বেশ কিছু উপাদান রয়েছে য়া শরীরের রক্ত চলাচল বৃদ্ধি করে। শরীরে রক্ত চলাচল স্বাভাবিক হওয়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়।
ত্বকের যত্ন নেয়
তরমুজ শরীর থেকে অতিরিক্ত তরল পদার্থ বের করে দিতে সাহায্য করে। তবে একইসঙ্গে শরীরকে হাইড্রেটও করে। ফলে ত্বকের শুষ্কভাব দূর হয়। উল্লেখযোগ্যভাবে ঋতুচক্রের সময় শরীর থেকে প্রচুর পরিমাণে তরল বেরিয়ে যায়, এই সময় তরমুজের রস শরীরের ক্লান্তি দূর করে।
পেটের সমস্যা দূর করে
কোষ্ঠকাঠিন্যের সমস্যা ঘরে ঘরেই রয়েছে। কিন্তু যদি গোলমরিচ দিয়ে তরমুজের রস খাওয়া যায় তাহলে তা কোষ্ঠকাঠিন্যের সমস্যা এমনকী পেটের যে কোনো সমস্যায় কাজে আসে।
শ্বাসকষ্টের সমস্যা দূর করে
তরমুজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই ম্যাজিক জুসটি শ্বাসকষ্টের সমস্যাও কম করে।
গোলমরিচ মিশ্রিত তরমুজের রসের উপকারিতা
Reviewed by Shuvo Ahamed
on
March 19, 2016
Rating:
Reviewed by Shuvo Ahamed
on
March 19, 2016
Rating:

No comments: