ঢাকা: ছোটবেলায় মুঠোভরে চিনি চুরি খাওয়ার কথা মনে পড়তেই হাসি পাবে যে কারো। মিষ্টি স্বাদের জন্য মূলত বাচ্চাদের কাছে চিনি অতি লোভনীয়। মিষ্টি জাতীয় যেকোনো খাবার প্রস্তুত করতে এর বহুল ব্যবহার। শরীরে শর্করার চহিদা মেটানোর উপকরণ হিসেবেও বেশ পরিচিত। কিন্তু খাবার প্রস্তুত ছাড়াও চিনির রয়েছে উপকারী অন্যান্য গুণ। ব্যবহার জানা থাকলে নিজেই পেতে পারেন এসব উপকার। আসুন আজ জেনে নেয়া যাক, চিনির ভিন্ন ব্যবহারে অসাধারণ কিছু উপকার সম্পর্কে।ত্বকচর্চা ত্বকের মরা কোষ দূর করতে প্রাকৃতিক স্ক্রাব হিসেবে চিনি খুবই উপকারী। উজ্জ্বল ত্বকের জন্য চিনি ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে ভালো করে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে ত্বক উজ্জ্বল ও নরম হবে এবং ত্বকের মরা কোষ দূর হবে। হাত ধোয়া খাওয়ার পর হাতে খাবারের গন্ধ শুধু সাবানে দূর করা কষ্টকর। এ সমস্যা সমাধানে চিনি ব্যবহার করতে পারেন। লিকুইড সাবান, চিনি ও অলিভ অয়েল মিশিয়ে হাত ধুয়ে ফেললে গন্ধ যাবে। হাতের ত্বক নরম ও মসৃণ হতেও সাহায্য করে।ফুল তাজা রাখে শর্করাসমৃদ্ধ চিনি শুধু মানুষের শরীরের পুষ্টি জোগায় না, এটি ফুলকেও জীবন্ত রাখতে সাহায্য করে। একটি বোতলে তিন টেবিল চামচ চিনি এবং দুই টেবিল চামচ ভিনেগার পানির সঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এর পর ফুলের ওপর ছিটিয়ে দিন। চিনি ফুলকে সতেজ রাখবে এবং ভিনেগার ফুলের ব্যাকটেরিয়া ধ্বংস করবে। ব্লেন্ডারের দাগ দূর কফি মেকার, জুস মেকারের যেকোনো দাগ দূর করতে চিনি বেশ কার্যকর। এক কাপ চিনি ব্লেন্ডারে নিয়ে পানি ছাড়া ব্লেন্ড করুন। এর পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, সব দাগ দূর হয়ে যাবে। এটি খুব সহজে চায়ের ফ্লাক্সেরও দাগ দূর করে। এক চামচ চিনি দিয়ে ফ্লাক্সের মুখ ভালো করে বন্ধ করে রাখুন। কয়েক ঘণ্টা পর ভালো করে ঝাঁকিয়ে ধুয়ে ফেলুন। এক নিমেষেই আপনার চায়ের ফ্লাক্সের দাগ দূর হয়ে যাবে। বিস্কুট মচমচে রাখে বয়ামে বিস্কুট রেখে এর মধ্যে চিনির কিউব দিয়ে বয়ামের মুখ ভালো করে বন্ধ করুন। এতে বিস্কুট মচমচে থাকবে। এভাবে রুটি, কেক, এমনকি চিজও রাখতে পারেন। কাপড়ের দাগ দূর অনেক সময় কাপড়ে লেগে থাকা কালির দাগ উঠতে চায় না। এ ক্ষেত্রে গরম পানির মধ্যে চিনি মিশিয়ে দাগের ওপর মেখে এক ঘণ্টা রেখে দিন। এরপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, কাপড়ের দাগ দূর হয়ে যাবে। কালির দাগ দূর অনেক সময় গাড়ি নানা কাজে হাতে কালির দাগ লেগে যায়। এই কালির দাগ সহজে যেতে চায় না। হ্যান্ডওয়াশের সঙ্গে চিনি মিশিয়ে ভালো করে ঘষে হাত ধুয়ে ফেলুন। এক নিমেষেই হাতের কালির দাগ দূর হয়ে যাবে।
চিনির কিছু উপকারী ব্যবহার
Reviewed by Shuvo Ahamed
on
March 26, 2016
Rating:
Reviewed by Shuvo Ahamed
on
March 26, 2016
Rating:

No comments: