ছুটির দিনে খাবার টেবিলে ব্যতিক্রমী কোনও আইটেম না থাকলে কি চলে? ঝটপট তৈরি করে ফেলুন মজাদার চিকেন সুইট কর্ন কারি। জেনে নিন কীভাবে তৈরি করবেন-
উপকরণ মুরগির মাংস- ৫০০ গ্রাম সুইট কর্ন- ১ কাপ গরম মসলা গুঁড়া- ১ চা চামচ শুকনা মরিচ গুঁড়া- ১ চা চামচ ধনিয়া গুঁড়া- ১ চা চামচ পেঁয়াজ কুচি- ১ কাপ আদা-রসুন বাটা- ১ চা চামচ ক্যাশোনাট- ১ কাপ টমেটো কুচি- ১ কাপ লেবুর রস- ২ চা চামচ লবণ ও তেল- পরিমাণ মতো
প্রস্তুত প্রণালী ক্যাশোনাট ও টমেটো ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। প্যানে তেল গরম করে মুরগির মাংসের টুকরা হালকা ভেজে সুইট কর্ন দিয়ে দিন। ১০ মিনিট ভাজুন।
আরেকটি প্যানে তেল নিয়ে পেঁয়াজ কুচি, ক্যাশোনাট-টমেটো পেস্ট ও পানি দিন। ভাজা মুরগি ও সুইট কর্ন দিয়ে ভালো করে নাড়ুন। গরম মসলা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও শুকনা মরিচ গুঁড়া দিন। লবণ ও লেবুর রস দিয়ে কিছুক্ষণ নেড়ে গরম গরম পরিবেশন করুন।

মজাদার চিকেন সুইট কর্ন কারি
Reviewed by Shuvo Ahamed
on
March 19, 2016
Rating:
Reviewed by Shuvo Ahamed
on
March 19, 2016
Rating:

No comments: