গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে ঝাল খাসির মাংসের তরকারি হলে কেমন হয়? আজ রাতেই রান্না করে ফেলতে পারেন মজাদার খাসির মাংস ভুনা। জেনে নিন রেসিপি-
উপকরণ
খাসির মাংস- ১ কেজি আলু- ২টি পেঁয়াজ- ২টি রসুন- ৬ কোয়া আদা- ১ ইঞ্চি টুকরা টমেটো- ৩টি গোলমরিচ- ১ চা চামচ আস্ত লবঙ্গ- ১/২ চা চামচ জিরা- ১ চা চামচ মাংসের মসলা- ২ টেবিল চামচ গরম মসলা- ১ চা চামচ হলুদ গুঁড়া- ১ চা চামচ মরিচ গুঁড়া- ১ চা চামচ তেল- ৫ টেবিল চামচ ধনেপাতা কুচি- ১/২ কাপ লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালী
পেঁয়াজ, রসুন ও আদা একসঙ্গে বেটে নিন। লবঙ্গ, জিরা ও গোলমরিচ একসঙ্গে গুঁড়া করুন। আলু মাঝখান দিয়ে কেটে নিন। ১ টেবিল চামচ তেল গরম করে ১/৪ চা চামচ জিরা ও এক চিমটি হলুদ গুঁড়া দিয়ে আলু ভাজুন ২ মিনিট। আরেকটি পাত্রে তেল হালকা গরম করে মরিচ গুঁড়া দিয়ে নেড়ে পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিন।
কয়েক মিনিট পর গুঁড়া মসলা, মাংসের মসলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে পাঁচ মিনিট নাড়ুন। মসলা তেল ছেড়ে দিলে মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটো কুচি ও আলু দিয়ে দিন।
আরও কিছুক্ষণ নাড়ুন। ২ কাপ গরম পানি দিয়ে মাংস যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে গরম মসলা গুঁড়া ও ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন গরম গরম খাসির মাংস ভুনা।

ঝাল ঝাল খাসির মাংস
Reviewed by Shuvo Ahamed
on
March 19, 2016
Rating:
Reviewed by Shuvo Ahamed
on
March 19, 2016
Rating:

No comments: