গরমে হিম হিম ঠাণ্ডা মিল্কশেক
শীত যেতে না যেতেই গরম তার স্বমহিমা নিয়ে হাজির। ভীষণ গরম পড়ছে। বাইরে লেবু-পানি, জ্যুসসহ নানা পানীয় খাওয়ার ধুম পড়ছে। তবে পানীয় যেটাই হোক না কেন, সেটা হওয়া উচিত স্বাস্থ্যকর। আপনার জন্য আজকে বাংলা ট্রিবিউন দিচ্ছে ঠাণ্ডা ঠাণ্ডা ব্যানানা মিল্কশেক…
উপকরণ:
- কলা -২টি
- দুধ ৩৫০ মিলি
- চিনি পরিমাণ মতো
- ভাজা বাদাম কুচি ১ চা চামচ (ঐচ্ছিক)
প্রণালী:
ব্যানানা মিল্ক শেক বানানো খুবই সহজ। সময়ই তেমন লাগে না। কলা ছিলে ছোট ছোট টুকরো করুন। এর সঙ্গে চিনি ও দুধ মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এরপর ফ্রিজে রেখে বরফ কুচি দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।
কলার পরিবর্তে নিজের পছন্দের যেকোনও ফল ব্যবহার করতে পারেন। আম, বাঙ্গি, তরমুজ, কাঠাল, অ্যাভাকাডো সব দিয়েই মিল্কশেক হতে পারে।
গরমে হিম হিম ঠাণ্ডা মিল্কশেক
Reviewed by Shuvo Ahamed
on
March 26, 2016
Rating:
Reviewed by Shuvo Ahamed
on
March 26, 2016
Rating:

No comments: