রেস্টুরেন্টের মতো মজাদার চিলি গার্লিক চিকেন

উপকরণ

মুরগির মাংস- ১ কেজি (বোনলেস, ছোট ছোট টুকরো করে কাটা)
রসুন কুচি- ৪ টেবিল চামচ
মাখন- ৩ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
গোল মরিচের গুঁড়া ও চিলি ফ্লেকস- স্বাদ মতো 
মিহি করে কুচি করা পেঁয়াজ কলি- প্রয়োজন মতো 
তেল- ২ কাপ (৫০-৬০ গ্রাম)
চালের গুঁড়া – আধা কাপ

প্রস্তুত প্রণালি
মুরগির মাংসের টুকরা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। চালের গুঁড়া, অর্ধেক রসুন কুচি, লবণ, চিলি ফ্লেকস ও গোল মরিচের গুঁড়া দিয়ে মেখে নিন মাংসের টুকরা।

তেল গরম হলে টুকরোগুলো সোনালি করে ভেজে তুলুন।
কড়াইয়ে মাখন দিন। মাখনের মধ্যে রসুন কুচি দিয়ে নেড়েচেড়ে নিন। রসুনের গন্ধ বের হলে ভাজা চিকেনের

টুকরোগুলো দিয়ে দিন। স্বাদ অনুযায়ী চিলি ফ্লেকস ও গোল মরিচের গুঁড়ো আরও একবার উপর থেকে ছড়িয়ে দিন। ৪-৫ মিনিট ভালো করে নেড়েচেড়ে ভাজুন।

পেঁয়াজের কলি কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন রেস্তোরাঁর মতো চিলি গার্লিক চিকেন।
রেস্টুরেন্টের মতো মজাদার চিলি গার্লিক চিকেন রেস্টুরেন্টের মতো মজাদার চিলি গার্লিক চিকেন Reviewed by Shuvo Ahamed on December 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.