বিরিয়ানি তো খাবেন, কেমন হয় যদি এর সাথে বানিয়ে নিতে পারেন চিকেন চাপ? আহ! একদম জমে যাবে! আসুন এবার চটপট জেনে নেই কী করে আপনি ঘরে বসেই বানাবেন গরম গরম চিকেন চাপ।
উপকরণ
চিকেন চাপ বানানোর জন্য আপনার যেসব উপকরণ দরকার সেগুলো হচ্ছে-
১/ মুরগীর মাংস (বড় করে কাটা)- ৫০০ গ্রাম
২/ মরিচের গুঁড়া- ২ চা চামচ
৩/ গোল মরিচের গুঁড়া- দেড় চা চামচ
৪/ ধনে গুঁড়া- ২ চা চামচ
৫/ চিনি- ২ চা চামচ
৬/ গরম মশলা- ১ চা চামচ
৭/ ১/২ টি ছোট পেঁয়াজ বাটা
৮/ টকদই- ১০০ মিলিগ্রাম
৯/ বেসন– ৫ টেবিল চামচ
১০/ আদা-রসুন বাটা (একসাথে)- ১ টেবিল চামচ
১১/ তেল- ৩ টেবিল চামচ
১২/ ঘি- ২ টেবিল চামচ
১৩/ গোলাপজল- ১ চা চামচ
১৪/ জাফরান- পরিমাণমতো
১৫/ লবণ- পরিমাণমতো
প্রস্তুতপ্রণালি
আপনার রান্না করার পাত্রে জাফরান গলানো পানি, লবণ, শুকনা মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, চিনি, গরম মশলার গুঁড়া, পেঁয়াজ বাটা, টকদই, বেসন, আদা-রসুনের পেস্ট সব একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণের সাথে ৩ টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মশলা কষানো হয়ে গেলে এতে মুরগীর টুকরো দিয়ে মাখিয়ে নিন এবং এটি মেরিনেইট করার জন্য ফ্রিজে রেখে দিন।
চুলায় প্যান বসান। প্যান গরম হয়ে এলে প্যানে ঘি ঢেলে দিন। এবার এতে মেরিনেইট করা মাংসের টুকরোগুলো ছেড়ে দিন। সাথে মশলা এবং প্রয়োজন পড়লে সামান্য পানি দিতে পারেন। একদম অল্প আঁচে ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে ৩০ মিনিট রান্না করুন। এরপর গোলাপজল দিয়ে মৃদু আঁচে আরও ৫ মিনিট রান্না করুন। ব্যাস, তৈরি করে ফেললেন আপনার মজাদার চিকেন চাপ!
কী? জেনে নিলেন তো- কিভাবে ঘরোয়া রেসিপি দিয়ে খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারেন বিরিয়ানি আর চিকেন চাপ! এবার নিশ্চয়ই এগুলো খেতে ইচ্ছা হলে আর রোজ রোজ রেস্টুরেন্টে যেতে হবে না? তাহলে দেরি না করে ঘরে বসে ঝটপট করে বানিয়ে ফেলুন আপনার মজাদার খাবারগুলো!

চিকেন চাপ বানানোর রেসিপি
Reviewed by Shuvo Ahamed
on
December 10, 2018
Rating:
Reviewed by Shuvo Ahamed
on
December 10, 2018
Rating:

No comments: