ছোট-বড় সবাই-ই খেতে পছন্দ করে চিলি পটেটো
ছোট-বড় সবাই-ই খেতে পছন্দ করে ফ্রেঞ্চ ফ্রাই। স্বাদে নতুনত্ব নিয়ে আসতে সস ও সবজি দিয়ে তৈরি করে ফেলতে পারেন চিলি পটেটো। ফ্রেঞ্চ ফ্রাই প্রস্তুত থাকলে মাত্র ১০ মিনিটেই এই আইটেমটি তৈরি করে ফেলা যায়।
উপকরণ চিলি পটেটো:
ফ্রেঞ্চ ফ্রাই
পেঁয়াজ- ২টি (কুচি)
ক্যাপসিকাম- আধা কাপ (লম্বা করে কাটা)
সয়া সস- ২ চা চামচ
ছোট-বড় সবাই-ই খেতে পছন্দ করে চিলি পটেটো:
চিলি সস- ৩ চা চামচ
টমেটো সস- ১ চা চামচ
তেল- ১ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
জেনে নিন চিলি পটেটো:
চাইলে কাঁচামরিচ কুচি দিতে পারেন।
সসের পরিমাণ স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেওয়া যায়।
পেঁয়াজের কালি , আদা ও রসুন কুচি করে দিতে পারেন।
ফ্রেঞ্চ ফ্রাই করার রেসিপি পাবেন এখানে পারফেক্ট-ফ্রেঞ্চ-ফ্রাই। চাইলে একবার ভেজে উঠিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন ফ্রেঞ্চ ফ্রাই। ইচ্ছে মতো ফ্রিজ থেকে বের করে ঝটপট বানিয়ে নিন মজাদার চিলি পটেটো।
রেস্টুরেন্ট স্টাইলের মচমচে ফ্রেঞ্চ ফ্রাই
শিশুদের জন্য বাসায়ই স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে ফেলতে পারেন রেস্টুরেন্ট স্টাইলের মচমচে ফ্রেঞ্চ ফ্রাই। চাইলে ৬ মাস পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন আধা ভাজা ফ্রেঞ্চ ফ্রাই। হঠাৎ অতিথি আসলে ফ্রিজ থেকে বের করে ঝটপট ভেজে দেওয়া যাবে।
উপকরণ মচমচে ফ্রেঞ্চ ফ্রাই:
বড় আলু- ৩টি
লবণ- ১ টেবিল চামচ
তেল- ভাজার জন্য
প্রস্তুত প্রণালি মচমচে ফ্রেঞ্চ ফ্রাই:
পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু নির্বাচন খুব জরুরি। কষ কম থাকে এমন আলু নিতে হবে। চামড়া খুলে আসছে এমন আলু দিয়ে ভালো হয় ফ্রেঞ্চ ফ্রাই। আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লম্বা করে কাটুন। ঠাণ্ডা পানিতে আলু ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন।
ঠাণ্ডা পানিতেই ভেজাবেন। এতে আলুর কষ দূর হবে। একটি হাঁড়িতে পানি গরম করুন। ১ চা চামচ লবণ দিয়ে দিন। ফুটে উঠলে আলুর টুকরা দিয়ে ৩ মিনিট সেদ্ধ করুন। আলুর টুকরা উঠিয়ে কিচেন টাওয়েলের উপর বিছিয়ে দিন। উপর দিয়ে চেপে পানি মুছে নিন।
মচমচে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য ভাজতে হবে দুইবার। প্যানে তেল গরম করুন। ডুবো তেলে ভাজতে হবে ফ্রেঞ্চ ফ্রাই। উচ্চতাপে ৩ মিনিট ভেজে উঠিয়ে নিন আলু। সব আলু একসঙ্গে দেবেন না। অল্প অল্প করে ভাজতে হবে। সব আলু ভেজে কিচেন টাওয়েলে বিছিয়ে নিন।
১০ মিনিট সময় নিয়ে ঠাণ্ডা করুন। আধা ঘণ্টা ফ্রিজে রেখে দিন। সংরক্ষণ করতে চাইলে জিপলক ব্যাগে আলুর টুকরা নিয়ে রেখে দিন ডিপ ফ্রিজে। ৬ মাস পর্যন্ত ভালো থাকবে। পরিবেশনে আগে তেলে ভেজে নিলেই হয়ে যাবে মচমচে।
দ্বিতীয়বার ভাজার জন্য প্যানে তেল গরম করুন। তেল গরম হলে ফ্রিজ থেকে বের করে আলুর টুকরা দিয়ে দিন গরম তেলে। দুই এক মিনিট পর চুলার আঁচ মিডিয়াম করে নিন। ৮ মিনিট ভাজুন। বাদামি হয়ে গেলে ফ্রেঞ্চ ফ্রাই উঠিয়ে ঝাঁঝরিতে নিয়ে বারকয়েক ঝাঁকিয়ে নিন। পরিবেশন করুন টমেটো সসের সঙ্গে।
ছোট-বড় সবাই-ই খেতে পছন্দ করে চিলি পটেটো
Reviewed by Shuvo Ahamed
on
February 20, 2019
Rating:
Reviewed by Shuvo Ahamed
on
February 20, 2019
Rating:




No comments: