জেনে নিন আলু জিলাপির রেসিপি
ইফতারিতে সবাই জিলাপি খেতে পছন্দ করি। কিন্তু বাইরে থেকে কিনে আনা জিলাপির স্বাদ অনেক সময়ই মনের মত হয় না। তাই ঘরেই তৈরি করে ফেলুন জিলাপি। তবে জিলাপি হবে আলুর! তাহলে জেনে নিন আলু জিলাপির রেসিপি……
আলু জিলাপি:
উপকরণ: গোল আলু সেদ্ধ ২টা, ময়দা ২৫০ গ্রাম, দুধ ১ কাপ, চিনি ৩০০ গ্রাম, লবণ স্বাদমতো, বেকিং পাউডার আধা চা-চামচ, সয়াবিন তেল ভাজার জন্য।
প্রণালি: প্রথমে পরিমাণমতো পানিতে চিনি, সামান্য লবণ দিয়ে জ্বাল দিয়ে ঘন শিরা তৈরি করে নিন৷ এবার পরিমাণমতো দুধে ময়দা দিয়ে সেদ্ধ করে খামির বানিয়ে নিন। সেদ্ধ আলুগুলো চটকে নিন। এবার ময়দার খামিরে চটকানো আলু ও বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মেখে নিন।
এই মণ্ড থেকে ছোট ছোট লেচির মতো নিয়ে পিঁড়িতে হাত দিয়ে মেখে লম্বা সুতলির মতো করে নিন। এবার গোল করে পেঁচিয়ে নিন। চাইলে সুতার মতো গিঁট দিয়ে নিতে পারেন৷ এবার ডুবো তেলে অল্প আঁচে ভেজে চিনির শিরায় ডুবিয়ে ১০ মিনিট রেখে দিন৷ তৈরি হয়ে যাবে মিষ্টি আলুর জিলাপি।
জেনে নিন আলু জিলাপির রেসিপি
Reviewed by Shuvo Ahamed
on
April 27, 2019
Rating:
Reviewed by Shuvo Ahamed
on
April 27, 2019
Rating:

No comments: