স্পাইসি প্রন কারি

প্রতিদিন একই ধরনের খাবার খেতে খেতে একঘেয়েমি চলে এসেছে স্বাদে? আজ রাতেই রান্না করে ফেলুন মজাদার স্পাইসি প্রন কারি! স্বাদে ভিন্নতা নিয়ে আসবে ঝাল এ আইটেমটি। জেনে নিন রেসিপি-   উপকরণ চিংড়ি- ২০০ গ্রাম শুকনা মরিচ- ৬/৭টি ধনে- ২ টেবিল চামচ নারিকেল- ১/২ কাপ মরিচ গুঁড়া- ১/৪ চা চামচ ধনে গুঁড়া- ১/৪ চা চামচ টমেটো- ৩টি পেঁয়াজ- ৩ কাপ ধনেপাতা- কয়েকটি আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ লবণ ও তেল- প্রয়োজন অনুযায়ী প্রস্তুত প্রণালী পাত্রে তেল দিয়ে চিংড়ি ভাজুন ৫ মিনিট। শুকনা মরিচ, ধনে, নারিকেল এবং পানি ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। ৩টি টমেটো আলাদা করে ব্লেন্ড করুন। পাত্রে তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া এবং টমেটো পেস্ট দিয়ে ভালো করে নাড়ুন। স্বাদ মতো লবণ দিন। ভাজা চিংড়ি ও মসলার মিশ্রণ দিয়ে দিন প্যানে। ১০ থেকে ১৫ মিনিট রান্না করুন চুলায়।  নামিয়ে ধনে পাতা কুচি ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন স্পাইসি প্রন কারি।
স্পাইসি প্রন কারি স্পাইসি প্রন কারি Reviewed by Shuvo Ahamed on March 24, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.