ঝটপট চিকেন চিজ বার্গার

বিকালের নাস্তা কোথায় করবেন ভাবছেন? বাইরে না গিয়ে বাসায়ই তৈরি করে ফেলুন মজাদার চিকেন চিজ বার্গার। জেনে নিন রেসিপি- উপকরণ মুরগির মাংস কিমা- ১০০ গ্রাম বার্গারের বান- ৪টি পাউরুটি- ১ কাপ (ছোট টুকরা করা) রসুন কুচি- ১/২ টেবিল চামচ টমেটো- ২টি পেঁয়াজ- ২টি ধনিয়া- আধা চা চামচ গোলমরিচ- সামান্য মেয়োনেজ- ২ টেবিল চামচ মাখন- ২ টেবিল চামচ সস- ১ কাপ পনির স্লাইস- ৪টি লেটুস পাতা- কয়েকটি তেল ও লবণ- প্রয়োজন মতো প্রস্তুত প্রণালী একটি পাত্রে মাংসের কিমা ও পাউরুটির টুকরা ভালো করে মেশান। রসুন কুচি, পেঁয়াজ, গোলমরিচ, ধনিয়া ও লবণ দিন মিশ্রণে। বার্গারের প্যাটি তৈরির জন্য সমান চার ভাগে ভাগ করুন। প্যানে তেল দিয়ে বাদামি করে ভাজুন প্যাটি। মেয়োনেজ এবং সস একসঙ্গে মিশিয়ে রাখুন। প্যানে মাখন দিন। বান দুই টুকরা করে মাখনে ভাজুন। বানের নিচের টুকরা নিয়ে মেয়োনেজ এবং সসের মিশ্রণ লাগান। টমেটো ও পেঁয়াজের স্লাইস, পনিরের টুকরা ও প্যাটি রেখে ওপরে লেটুস পাতা দিন। বাকি অংশের বান দিয়ে আটকে সসের সঙ্গে পরিবেশন করুন মজাদার চিকেন চিজ বার্গার।
ঝটপট চিকেন চিজ বার্গার ঝটপট চিকেন চিজ বার্গার Reviewed by Shuvo Ahamed on March 24, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.