মচমচে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য কী রেস্টুরেন্টে যেতেই হবে? একদম নয়! বাসায় বসেও তৈরি করে ফেলতে পারেন গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই। জেনে নিন কীভাবে ওভেনের সাহায্যে তৈরি করবেন ফ্রেঞ্চ ফ্রাই-
উপকরণ
আলু- ২ পাউন্ড ঠাণ্ডা পানি- ৮ কাপ রসুন গুঁড়া- ১ চা চামচ পেঁয়াজ গুঁড়া- ১ চা চামচ লবণ- ১/৪ চা চামচ গরম মসলা গুঁড়া- ১/৪ চা চামচ লাল মরিচ গুঁড়া- ১ চা চামচ তেল- ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালী
খোসা ছাড়িয়ে আলু লম্বা করে কেটে ঠাণ্ডা পানিতে ডুবিয়ে রাখুন ১ ঘণ্টা। পানি ঝরিয়ে পেঁয়াজ ও রসুন গুঁড়া, লবণ, গরম মসলা এবং লাল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিন।
তেল দিয়ে ব্রাশ করে নিন আলুর টুকরা। ননস্টিক বেকিং প্যানে আলু দিন। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে প্যান মুড়িয়ে ওভেনে ৪৭৫ ডিগ্রী ফারেনহাইটে ১৫ মিনিট রাখুন।
ফয়েল সরিয়ে আরও কিছুক্ষণ রাখুন ওভেনে। মাঝে মাঝে নেড়ে দিতে পারেন আলুর টুকরা। বাদামি হয়ে আসলে বের করে গরম গরম পরিবেশন করুন ফ্রেঞ্চ ফ্রাই।

ওভেন ফ্রেঞ্চ ফ্রাই
Reviewed by Shuvo Ahamed
on
March 19, 2016
Rating:
Reviewed by Shuvo Ahamed
on
March 19, 2016
Rating:

No comments: