চিকেন গ্রিল বলতেই বুঝি একটি বিশাল গ্যাস গ্রিলারে একগাদা মুরগি ঝোলানো আর সেটি গ্রিল হচ্ছে, মশলা চুইয়ে পড়ছে। পোড়া মাংস ও মশলার গ্রিল। গ্রিলের এই স্টাইলটিকে আমরা বেশ ভালো রপ্ত করেছি।
এটি আফগান স্টাইল। ইউরোপে আবার গ্রিল বলতে একদম ভিন্ন কিছু বোঝায়। যত কম মশলা দিয়ে গ্রিল করা যায় ততই স্বাদ বাড়ে গ্রিলের। আর গ্রিল খেতে আপনার লাগবে একগাদা সবজি কিংবা রোস্টেড পটেটো।
আজকে আমরা ইউরোপীয় স্টাইলে বোনলেস গ্রিল খেয়ে দেখি… উপকরণ: মুরগীর বুকের পিস- ৪টি লেবুর রস – হাফ কাপ পেঁয়াজ পেস্ট- আধা চা চামচ গোল মরিচ গুঁড়া- স্বাদমতো লবণ- পরিমাণ মতো পারস্লে কুচি – এক চা চামচ
পদ্ধতি: মুরগীসহ সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর গ্রিলার গরম করে নিন। ভীষণ রকম গরম হয়ে উঠলে তাতে তেল মাখিয়ে নিন।
তেল গরম হলেই চিকেন দিয়ে দেড় মিনিট পর পর উল্টেপাল্টে দিন। ১২ মিনিট এভাবে উল্টেপাল্টে ভাজার পর হয়ে যাবে মজাদার চিকেন গ্রিল। গরম গরম পরিবেশন করুন সবজি কিংবা রোস্টেড আলুর সঙ্গে।
এটি আফগান স্টাইল। ইউরোপে আবার গ্রিল বলতে একদম ভিন্ন কিছু বোঝায়। যত কম মশলা দিয়ে গ্রিল করা যায় ততই স্বাদ বাড়ে গ্রিলের। আর গ্রিল খেতে আপনার লাগবে একগাদা সবজি কিংবা রোস্টেড পটেটো।
আজকে আমরা ইউরোপীয় স্টাইলে বোনলেস গ্রিল খেয়ে দেখি… উপকরণ: মুরগীর বুকের পিস- ৪টি লেবুর রস – হাফ কাপ পেঁয়াজ পেস্ট- আধা চা চামচ গোল মরিচ গুঁড়া- স্বাদমতো লবণ- পরিমাণ মতো পারস্লে কুচি – এক চা চামচ
তেল গরম হলেই চিকেন দিয়ে দেড় মিনিট পর পর উল্টেপাল্টে দিন। ১২ মিনিট এভাবে উল্টেপাল্টে ভাজার পর হয়ে যাবে মজাদার চিকেন গ্রিল। গরম গরম পরিবেশন করুন সবজি কিংবা রোস্টেড আলুর সঙ্গে।
ইউরোপের ঢঙে চিকেন গ্রিল
Reviewed by Shuvo Ahamed
on
March 19, 2016
Rating:
Reviewed by Shuvo Ahamed
on
March 19, 2016
Rating:

No comments: