ইফতারিতে মচমচে ফুলকো বেগুনি


ইফতারিতে মচমচে ফুলকো বেগুনি


চলে এসেছে রমজান মাস। আর রমজান মাসে ইফতারিতে মোটামুটি সবার বাসায় বেগুনি বানানো হয়। বলতে গেলে সবাই বেগুনি বানাতে পারে। কিন্তু সবার বেগুনি মচমচে ও ফুলকো হয় না। তাই আজকে আপনাদের জন্য থাকছে মচমচে বেগুনির রেসিপি। চলুন দেখি, কীভাবে বানাবেন মচমচে ফুলকো বেগুনি।

উপকরণ:


১. বেসন এক কাপ

২. চালের গুঁড়া কোয়ার্টার কাপ

৩. বেগুন দুটি

৪. মরিচ গুঁড়া আধা চা চামচ

৫. হলুদ গুঁড়া আধা চা চামচ

৬. আদা-রসুন বাটা আধা চা চামচ

৭. লবণ স্বাদমতো

৮. তেল (ভাজার জন্য)

প্রস্তুত প্রণালি:


বেগুন পাতলা করে কেটে নিন। এবার বেসন, চালের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা-রসুন বাটা ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এখন এতে অল্প অল্প করে পানি দিয়ে আঠালো ব্যাটার তৈরি করুন। চুলার আঁচ মাঝারি রেখে প্যানে তেল গরম করে নিন। এবার ব্যাটারে বেগুনগুলো চুবিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মচমচে ফুলকো বেগুনি।
ইফতারিতে মচমচে ফুলকো বেগুনি ইফতারিতে মচমচে ফুলকো বেগুনি Reviewed by Shuvo Ahamed on April 27, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.